ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জাতীয় কংগ্রেসের উভয় দলীয় নেতারা রাশিয়ার বিরুদ্ধে আরো নতুন নিষেধাজ্ঞা জারি করার ব্যাপারে একমত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ থাকার কারণেই রাশিয়ার বিরুদ্ধে এই ধরণের পদক্ষেপ নিতে যাচ্ছে তারা।

মার্কিন কংগ্রেসের নেতারা এমন আইন পাসের ব্যাপারেও ভাবছেন যে, এর ফলে রুশদের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা তুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা অনেকটাই সীমিত থাকবে। যদিও এর আগে ট্রাম্প বলেছেন, ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে নতুন করে কাজ করায় আগ্রহী যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে রিপাবলিকান শিবিরের সঙ্গে রুশ সংযোগ নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়া মার্কিন কংগ্রেসের পক্ষ থেকেও এ ব্যাপারে ট্রাম্প কার্যালয়কে দোষারোপ করা হয়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ সরকার এসব অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসের

আপডেট সময় ০৫:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭