ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন

মির্জাপুরে বাস খাদে পড়ে নিহত দুই

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু ও নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদরের আতোয়ার রহমানের স্ত্রী পারভীন বেগম (৫৫) ও ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের দীপক সূত্রধরের শিশুপুত্র শওকার সূত্রধর (৩)।

আহতদের মধ্যে ১০জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পারভীন বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ও আহত যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাস (টাঙ্গাইল-জ-০৪-০১৫৩) মির্জাপুর উপজেলার ধেরুয়া নামকস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়।

খবর পেয়ে মির্জাপুর থানা, গোড়াই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করেন। এ সময় শিশু শওকার সূত্রধর নিখোঁজ হয়। পরে তিন ঘণ্টা খোঁজার পর শিশু শওকার সূত্রধরের মৃতদেহ পানির নীচ থেকে উদ্ধার করা হয়।

এদিকে দুর্ঘটনার পর মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহকারী সিনিয়র পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. সাহাদৎ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান পাটোয়ারী বলেন, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

মির্জাপুরে বাস খাদে পড়ে নিহত দুই

আপডেট সময় ০৩:০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭