ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাকিব খানকে অবাঞ্ছিতের আদেশ স্থগিত

অাকাশ বিনোদন ডেস্ক:

চিত্রনায়ক শাকিব খানকে বিএফডিসির ১৮টি সংগঠনের ‘অবাঞ্ছিত’ ঘোষণার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আগামী ২৫ জুলাই থেকে তার শুটিংয়ে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবী। একই সঙ্গে এই অবাঞ্ছিতের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তথ্য সচিবসহ সংশ্লিষ্ট ১৮ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।এর আগে রিট আবেদনটি দায়ের করেন শাপলা মিডিয়ার প্রতিষ্ঠাতা মো. সেলিম খান।

আদালতের আদেশের পর সাকিবের পূর্ব চুক্তি অনুসারে ‘আমি নেতা হব’, ‘মামলা হামলা ঝামেলা’, ‘কেউ কথা রাখেনি’ ছবির শুটিং করতে পারবেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী।এর আগে গত ২৩ জুন সাকিব খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করা হয় এবং এফডিসিতে উক্ত তিন ছবি করার বিষয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্র পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

শাকিব খানকে অবাঞ্ছিতের আদেশ স্থগিত

আপডেট সময় ০৫:২১:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭