ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুয়াশায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

ঘনকুয়াশার কারণে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে এক বৃদ্ধাসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনামসনা গ্রামের আবদুল আজিজ মোল্লার স্ত্রী আশিয়া খাতুন (৬২) ও নওগাঁর সাপাহার উপজেলার তিলনা দীঘিপাড়া গ্রামের মো. আলিমুদ্দীনের ছেলে হারুন-অর-রশীদ (৫০)।

নিহত অপরজন একটি বাসের হেলপার হতে পারেন বলে ধারণা করছে পুলিশ। এই দুর্ঘটনায় আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে একতা পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। আর হৃদয় পরিবহন নামে আরেকটি বাস রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ঘনকুয়াশার কারণে পথে মাটিকাটা বাইপাস সংলগ্ন আদর্শ কলেজের সামনে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গোদাগাড়ী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক হারুন-অর-রশীদ নামের ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। হাসপাতালটির সিনিয়র স্টাফ নার্স আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন জানান, এই হাসপাতালে আনার আগেই আশিয়া খাতুনের মৃত্যু হয়েছে। তার লাশ রামেকের মর্গে রাখা হয়েছে।

ওসি হিপজুর আলম মুন্সি বলেন, আহতদের মধ্যে এখনো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুয়াশায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় ০২:২৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭