ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোশাররফ করিম ও মিলনের ‘লাগ ভেলকি’

আকাশ বিনোদন ডেস্ক:

এবার একসঙ্গে দুই তারকা আসছেন বড়পর্দায়। মোশাররফ করিম ও আনিসুর রহমান মিলনকে এবার দেখা যাবে  ‘লাগ ভেলকি’ নামক নতুন ছবিতে। যেন তারা ভেলকি দেখাতে আসছেন নতুন ভাবে, নতুন সাজে।

জানা যায়, ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন মোশাররফ করিম ও আনিসুর রহমান মিলন। যদিও এর নাম আগে ছিল ফালতু। ছবিটির প্রযোজক টপি খান।

প্রযোজক বলেন, ‘ফালতু’ নামটি বাদ দিয়ে নতুন করে নির্মিত হবে ‘লাগ ভেলকি’ নাম দিয়ে। আর দুই অভিনেতাকেই চুক্তিবদ্ধ করেছি। আশা করছি নতুন কিছু দর্শকদের দিতে পারবো।

ছবিতে মানসিক সমস্যায় ভোগা শিবু চরিত্রে অভিনয় করবেন মিলন। শ্মশানে যার জন্ম আর বেড়ে ওঠা।

শ্মশানে মানুষের শবদেহ পোড়ানোর দৃশ্য ওর মগজে গেঁথে থাকে। শিবু জানে না সে হিন্দু নাকি মুসলিম।

অন্যদিকে, মোশাররফকে দেখা যাবে ভ্রাম্যমাণ ম্যাজিশিয়ান হিসেবে, যে মানুষকে ধোঁকা দিয়ে বেড়ায়। এক পর্যায়ে তাকে যেতে হয় হাজতে। সেখানেই মিলনের সঙ্গে পরিচয় ঘটবে মোশাররফের।

চেরি এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি নির্মিত হবে। তবে দুই নায়কের সঙ্গে নায়িকা কে থাকছেন সেটি এখনো চূড়ান্ত নয় বলেই জানালেন প্রযোজক। এর আগে ছবিটিতে মাহি কাজ করবেন বলে জানা যায়। কিন্তু শেষ পর্যন্ত ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান মাহি চূড়ান্ত নয় বলে জানায়। জানা যায়, আগামী মার্চেই ‘লাগ ভেলকি’র শুটিং শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোশাররফ করিম ও মিলনের ‘লাগ ভেলকি’

আপডেট সময় ১২:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭