ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

বগুড়ায় বোর্ডিংয়ে যুবকের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার মহাস্থান বাসস্ট্যান্ড এলাকায় আরজু আবাসিক বোর্ডিং থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বোর্ডিং ম্যানেজার আফছার আলী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টায় রাত্রিযাপনের জন্য আরজু বোর্ডিংয়ের ১নং রুম ভাড়া নেন রায়হান আলী ওরফে বেলাল নামে এক যুবক।

তিনি সোমবার সকাল ৮টার দিকে তার রুমে বমি করতে থাকেন। এসময় বোর্ডিং ম্যানাজার ও মালিক তাৎক্ষণিক চিকিৎসককে ডাকেন। ইতোমধ্যে তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুরুতহাল রিপোর্ট শেষে লাশ শিবগঞ্জ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে এসআই হাফিজ জানান, লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)-এর মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত যুবকের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের নাটায়পাড়া গ্রামে। তার পিতা মৃত খাজামুদ্দিন প্রামাণিক। তিনি পেশায় বাস হেলপার ছিলেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’

বগুড়ায় বোর্ডিংয়ে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০১:২১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭