ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই সন্তানসহ গৃহবধূ ৫ ডিসেম্বর থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ দুই সন্তান হলো এগারো বছরের তামিম এবং পাঁচ বছরের নওরীন। আর নিখোঁজ গৃহবধূ হলেন সামিরা আক্তার ঝর্ণা। এ ব্যাপারে সরাইল থানায় ৮ ডিসেম্বর সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ঝর্ণার পিতা আব্দুর রফিক লস্কর।

জানা গেছে, ৫ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় সামিরা আক্তার ঝর্ণা তার ছেলে তামিম ও মেয়ে নওরীনকে নিয়ে পিত্রালয় কালিকচ্ছ থেকে সিএনজি অটোরিকশাযোগে স্বামীর বাড়ি সরাইল বড় দেওয়ান পাড়া আসার উদ্দেশে রওয়ানা দেন। সেই থেকে দুই সন্তানসহ সামিরা নিখোঁজ রয়েছেন। সামিরার স্বামী মোছলেহ উদ্দিন পল্টু ঢাকায় চাকরি করেন।

৮ ডিসেম্বর তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে স্ত্রী ও ছেলে-মেয়েকে না পেয়ে শ্বশুর বাড়িতে যান। সেখানে গিয়ে স্ত্রী, সন্তানদের না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। সামিরার পিতা ও স্বামী তাদের আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে দুই সন্তানসহ সামিরার কোনো সন্ধান পাননি। সামিরার ব্যবহৃত মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।

নিখোঁজ সামিরার স্বামী মোছলেহ উদ্দিন পল্টু বলেন, ২০০৬ সালে পারিবারিকভাবে আমি সামিরাকে বিয়ে করি। তামিম ও নওরীন নামে দুই সন্তান নিয়ে আমাদের সুখের সংসার। ৪ ডিসেম্বর সোমবার বিকাল ৫টার দিকে আমার স্ত্রী সামিরার সাথে সর্বশেষ কথা হয়েছে। ৮ ডিসেম্বর শুক্রবার আমি ঢাকা থেকে বাড়িতে এসে স্ত্রী, সন্তানদের না পেয়ে শ্বশুর বাড়িতে যাই। সেখানে গিয়ে তাদের না পেয়ে হতাশ হয়ে যাই। এসময় শ্বশুরকে নিয়ে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাইনি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইঁয়া বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তাদের সন্ধান পেতে সকল প্রকার আইনি প্রচেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

আপডেট সময় ০১:১৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭