ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর

নিউ ইয়র্কে হামলাকারীর বিচার চেয়েছে বাংলাদেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউ ইয়র্কের ম্যানহাটনে বোমা হামলার নিন্দা জানিয়ে এই ধরনের যে কোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের ‘জিরো টলারেন্সের’ কথা বলেছে বাংলাদেশ। সোমবার সকালের ওই হামলায় এক বাংলাদেশি যুবকের জড়িত থাকার কথা নিউ ইয়র্ক পুলিশ জানানোর পর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে দেশের অবস্থান স্পষ্ট করা হয়।

বিবৃতিতে বলা হয়, “সন্ত্রাসী সন্ত্রাসীই, তার ধর্ম কিংবা জাতীয়তা যাই হোক না কেন। তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।” “সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের যে জিরো টলারেন্স নীতি, তার প্রতি অঙ্গীকার থেকে বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্তে সন্ত্রাস ও উগ্রবাদের নিন্দা জানায়। নিন্দা জানায় সোমবার সকালে নিউ ইয়র্ক শহরের এই ঘটনায়ও,” বলা হয় বিবৃতিতে।

সোমবার সকালে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণের পর আহত অবস্থায় আকায়েদ উল্লাহ নামে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে আহত অবস্থায় গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ। সাত বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো আকাইদ থাকেন ব্রুকলিনে। তিনি একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আকায়েদ নিজের সঙ্গে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছিল। গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তারের পর আকায়েদকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

নিউ ইয়র্কে হামলাকারীর বিচার চেয়েছে বাংলাদেশ

আপডেট সময় ১২:২১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭