ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিলীপ কুমারের ৯৫তম জন্মদিন আজ

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে আখ্যায়িত করা হয় নন্দিত অভিনেতা দিলীপ কুমারকে। ‘দেবদাস’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য কেউ কেউ তাকে দেবদাস বলেও সম্মানিত করেন। যার আসল নাম মূলত ইউসুফ খান। রুপালি পর্দায় বর্ণিল ছয় দশক কাটানো এ তারকার জীবনে রয়েছে বহু অর্জন।

বলা হয়ে থাকে বলিউডে পঞ্চাশ, ষাট, সত্তর ও আশি দশকের সেরা কাজগুলো এসেছিলো দিলীপ কুমারের হাত ধরেই। আধুনিক বলিউডের রুপকার বলা হয় তাকে।

রুপালি পর্দার এই তারকা জীবনের ৯৫তম বছরে পা রাখলেন আজ। তার জন্মদিনে বলিউড আজ উৎসবমুখর। বিভিন্ন প্রজন্মের তারকরা শুভেচ্ছা জানাচ্ছেন চিরসবুজ এই অভিনেতাকে।

আর তার জন্মদিনকে ঘিরে নানা আয়োজনের কথা জানালেন স্ত্রী সায়রা বানু। এবার জন্মদিনের আগে থেকেই কিছুটা শারীরিক অসুস্থতায় ভুগছেন দিলীপ কুমার। আর তাই বেশি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। তবে জন্মদিনে দিলীপ কুমারের পছন্দের বিরিয়ানী রান্না করা হবে এবং খাদ্য তালিকায় থাকবে কেক ও ভ্যানিলা আইসক্রিম।

১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন দিলীপ কুমার। তারপর দীর্ঘ ছয় দশক মাতিয়ে রেখেছিলেন বলিউড দর্শকদের। তার সর্বশেষ অভিনীত ‘কিল্লা’ ছবিটি মুক্তি পায় ১৯৯৮ সালে। ক্যারিয়ারে তিনি ৮টি ফিল্মফেয়ার পুরস্কার জেতেন। বলিউডে শাহরুখ খান ছাড়া এতো বেশি ফিল্ম ফেয়ার জেতার রেকর্ড আর কারো নেই।

গুণী নির্মাতা সত্যজিৎ রায়ের মতে, উপমহাদেশের একমাত্র রচনাশৈলী অভিনেতা ছিলেন দিলীপ কুমার’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দিলীপ কুমারের ৯৫তম জন্মদিন আজ

আপডেট সময় ০৫:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭