ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড এক রাতে ৬৬০ ড্রোন দিয়ে রাশিয়ায় নজিরবিহীন হামলা ইউক্রেনের প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

জেরুজালেম ইস্যূতে মরক্কোর রাস্তায় ট্রাম্পের বিরুদ্ধে জনসমুদ্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী প্রতিবাদ মিছিল করেছে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করায় রবিবার এ বিক্ষোভ করে তারা। খবর টাইমস অব ইসরায়েলের। ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে জনসমুদ্র রাবাতের বাব-আল হাদ স্কোয়ার থেকে মরক্কো পার্লামেন্ট ভবনের দিকে যায়।

প্রতিবাদ মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগ দেয়। এ সময় তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘জেরুজালেম, ফিলিস্তিনের রাজধানী’। ৪৩ বছর বয়সী মুস্তফা নামে একজন প্রতিবাদকারী বলেন, ‘ইসরায়েলের বর্বর উপনিবেশের কারণে ফিলিস্তিনের জনগণ মারাত্মক কষ্ট ভোগ করছে।’

কাসাব্লাঙ্কা থেকে ছয় বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে আসা একজন আইনজীবী বলেন, ‘ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি। ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ড হারাবে।’ মরক্কোর বাদশা মোহাম্মদ ট্রাম্পের এই সিদ্ধান্তে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। ৫৭ সদস্য বিশিষ্ট ইসলামিক কোঅপারেশন্স আল-কুদস কমিটির সভাপতিও তিনি। জেরুজালেম সমস্যা সমাধানে এই কমিটি কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

জেরুজালেম ইস্যূতে মরক্কোর রাস্তায় ট্রাম্পের বিরুদ্ধে জনসমুদ্র

আপডেট সময় ০২:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭