ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

রাজশাহীতে পদ্মা নদীতে যুবকের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর বড়কুঠি পদ্মার পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সকালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, অর্ধগলিত এই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

ওসি বলেন, পানির স্রোতের সঙ্গে লাশটি দূরে কোথাও থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় না মিললে বেওয়ারিশ হিসেবেই লাশটি দাফন করা হবে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে পদ্মা নদীতে যুবকের লাশ

আপডেট সময় ০১:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭