ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বরিশালে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশালে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাতে নগরীর রুপাতলীর শেরেবাংলা সড়কের জাহিতুন্নেছা মহিলা মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। হামলায় নিহত আবু সালেহ শেরেবাংলা সড়ক এলাকার লিটন মৃধার ছেলে ও নগরীর নূরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত আবু সালেহ’র মামা মাসুম বিল্লাহ জানান, ১৮ নভেম্বর সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে আবু সালেহ’র সাথে সৈয়দ হাতেম আলী কলেজের ১ম বর্ষের ছাত্র ও একই এলাকার আতাউর রহমান সুজনের ছেলে হৃদয় রহমানের মারামারি হয়। পরে শালিস মীমাংসায় বিষয়টির সমাধানও হয়।কিন্তু হৃদয়ের ক্ষুব্ধতা শেষ না হওয়ায় সালেহ প্রাইভেট পড়ে বাসায় বইয়ের ব্যাগ রেখে চায়ের দোকানে আসার সাথে সাথেই পেছন থেকে একটি শাফল দিয়ে মাথায় আঘাত করে হৃদয়। সালেহ গুরুত্বর আহত হওয়ায় তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের এলএনজি জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল সৌদি আরব

বরিশালে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১২:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭