ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজশাহীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম ঈদল আলী শাহ। তিনি উপজেলার আউচপাড়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত দবির উল্লাহর ছেলে।

শনিবার সন্ধ্যায় বাগমারার হাটগাঙোপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাটগাঙোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে পালিয়েছেন এর চালক।

পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, নিহত ঈদল আলী একজন তেল ব্যবসায়ী। বাইসাইকেলে করে তেল নিয়ে তিনি বিভিন্ন দোকানে সরবরাহ করেন। সন্ধ্যায় তিনি তেল সরবরাহ করে বাড়ি ফিরছিলেন।

এ সময় সড়কে বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঈদল আলী নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান এসআই গোলাম মোস্তফা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০১:৪৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭