ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের পর দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন হলো চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে মৌলভীবাজার সড়কের খান টাওয়ারে চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এসময় উপস্থিত ছিলেন ট্রি প্লান্টআরস অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও জাতিসংঘের সাবেক দূত ড. একে আব্দুল মোমেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার-২ আসনের সাংসদ আব্দুল মতিন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহ জালাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে চা নিলাম কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৮৪৯ সালে সিলেটের মালনিছড়ায় বাগান প্রতিষ্ঠার মাধ্যমে উপমহাদেশে চা উৎপাদনের সূচনা হয়। এরপর সিলেট অঞ্চলে এ শিল্পের ক্রমশ বিকাশ ঘটেছে। বর্তমানে সিলেট জেলায় ২০টি, মৌলভীবাজারে ৯৩টি এবং হবিগঞ্জ জেলায় ২২টি চা বাগান রয়েছে। খাতসংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রতি বছর গড়ে সাত কোটি কেজি চা উৎপাদন হয়। এর মধ্যে সিলেট অঞ্চলে উৎপাদন হয় প্রায় ছয় কোটি কেজি চা, যার ৭৫ শতাংশই উৎপাদন হয় মৌলভীবাজারের বাগানগুলোয়।

দেশের সিংহভাগ চা উৎপাদনে সিলেট অঞ্চলের একক আধিপত্য থাকলেও পণ্যটির আন্তর্জাতিক নিলাম কেন্দ্রের অবস্থান চট্টগ্রামে। সিলেট থেকে উৎপাদিত চা চট্টগ্রাম নিয়ে এর পর তা নিলামে তোলেন সংশ্লিষ্টরা। এ কারণে মান কমার পাশাপাশি পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় চায়ের দাম বেড়ে যায়। এ সমস্যা সমাধানে দীর্ঘদিন থেকে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে চায়ের আন্তর্জাতিক নিলাম কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন খাতসংশ্লিষ্টরা। অবশেষে তাদের দাবি পূরণ হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন

আপডেট সময় ০৫:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭