ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজনীতিতে পালিয়ে যাওয়ার রেকর্ড একমাত্র বিএনপিরই: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশের রাজনীতিতে পালিয়ে যাওয়ার রেকর্ড একমাত্র বিএনপিরই আছে। অন্য কোন দলের পালিয়ে যাওয়ার রেকর্ড নেই।শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় টাচ্ এন্ড গো সিস্টেমে টোল আদায়ের নতুন পদ্ধতির উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড চায়, কিন্তু নিজেরাই উস্কানিমূলক ও ব্যক্তিগত বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদান করে দেশের রাজনৈতিক অবস্থাকে বিষাক্ত করে তুলেছে। এছাড়া তাদের এক নেতা আর রাজনীতি করব না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়ে আজ পর্যন্ত দেশে ফেরেন নি। এখন তারা ভিত্তিহীন কিছু বিষয়ে ব্যক্তিগত আক্রমন ডেকে এনেছে।

সেতুমন্ত্রী জানান, দেশে এই প্রথমবারের মতো টাচ এন্ড গো পদ্ধতিতে টোল আদায়ের সিস্টেম চালু করা হয়েছে। এই পদ্ধতি ব্যবহারের ফলে মহাসড়কে যানজটসহ বাড়তি ঝামেলা ও সব ধরণের জটিলতার সমাধান হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন বিভাগের সচিব এম এ এস ছিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজনীতিতে পালিয়ে যাওয়ার রেকর্ড একমাত্র বিএনপিরই: কাদের

আপডেট সময় ১১:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭