ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ২৩ জুন সারাদেশে সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট: পানিসম্পদ প্রতিমন্ত্রী নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতি ইসরাইলকে ঝুঁকির মুখে ফেলছে’ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে আবাসিক হোটেলে যুবকের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় অবস্থিত মেঘনা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে শহীদ (৪০) নামে এক যুবকের ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ওই কক্ষের দরজা ভেঙে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত ওই যুবক আবাসিক হোটেলের রেজিস্ট্রার বইয়ে নিজের পরিচয় যশোরের কোতয়ালি থানার আরএন রোডের ওমর আশরাফউদ্দিনের পুত্র শহীদ বলে উল্লেখ করেছে। বুধবার রাতে সে ওই পরিচয় দিয়ে হোটেলটির একটি কক্ষ ভাড়া নিয়েছিল।

ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে নিহত যুবকটি আত্মহত্যা করেছে। ওই কক্ষের ভেতরে কীটনাশকের একটি খালি বোতল ও কীটনাশকের তীব্র গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- প্রথমে সে কীটনাশক সেবনের মাধ্যমে প্রথমে আত্মহত্যার চেষ্টা করেছিল।

কিন্তু তাতে কাজ না হওয়ায় সে একটি গামছা হোটেল কক্ষের বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। হোটেলের রেজিস্ট্রার বইয়ে ওই যুবকের দেয়া একটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। তবে ওই মোবাইল নম্বরের কললিস্টের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্টের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে আবাসিক হোটেলে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৩৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭