ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

পাওনা টাকাগুলো পেলে স্বামীর চিকিৎসা করাতে পারবো: আনোয়ারা

অাকাশ বিনোদন ডেস্ক:

গত ১৩ জুলাই আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম ব্রেন স্ট্রোক করেন। ডা: দীন মোহাম্মদের তত্ত্বাবধানে তাকে রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে উল্লেখ করে আনোয়ারা জানান, অনেক প্রযোজকের কাছেই তার পারিশ্রমিক বকেয়া রয়েছে। সে টাকা পেলে এ বিপদ কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছেন না তিনি। এছাড়া বেশ কয়েকজন প্রযোজকের কাছে শুটিংয়ের টাকা পাই। আবার কেউ কেউ আমার কাছ থেকে টাকা ধারও নিয়েছেন। সে টাকা বারবার চেয়েও পাচ্ছি না। আমার এখন বিপদ। সাহায্য নয়, পাওনা টাকাগুলো পেলে আমার স্বামীর চিকিৎসায় ব্যয় করতে পারব। তাই যে প্রযোজকদের কাছে টাকা পাই তা দিতে অনুরোধ জানাচ্ছি।

এদিকে আনোয়ারা এটাও জানান যে সবশেষে যদি তিনি তার নিজের চেষ্টায় স্বামীর সর্বোচ্চ চিকিৎসায় পেরে উঠতে না পারেন প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইবেন।

আনোয়ারা সর্বশেষ জাহাঙ্গীর আলম সুমনের নির্দেশনায় ‘সোনা বন্ধু’ চলচ্চিত্রে অভিনয় করেন। নায়িকা হিসেবে তিনি প্রথম অভিনয় করেন ১৯৬৭ সালে উর্দু ছবি সৈয়দ আউয়াল ও শিবলী সাদিক পরিচালিত ‘বালা’তে। তবে অভিনেত্রী হিসেবে আনোয়ারার টার্নিং পয়েন্ট একই বছর মুক্তি পাওয়া চলচ্চিত্র খান আতাউর রহমান পরিচালিত ‘নবাব সিরাজউদ্দৌলা’। এই ছবিতে আলেয়া চরিত্রে অভিনয় করে তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

পাওনা টাকাগুলো পেলে স্বামীর চিকিৎসা করাতে পারবো: আনোয়ারা

আপডেট সময় ১২:৩৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭