ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় বখাটেদের মারপিটে আরিফুল ইসলাম বাবু (১৭) নামে এক কিশোর লজ্জা ও অভিমানে আত্মহত্যার করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

ওই যুবক চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার খেতাচিড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মঠবাড়িয়া থানায় ৮ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মামলা করলে পুলিশ ঝাটিবুনিয়া গ্রামের মাইনুল ইসলাম, ইউসুফ ও সাপলেজা গ্রামের মলয় বিশ্বাসকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এক মাদ্রাসাছাত্রী বার্ষিক পরীক্ষা দিতে যাবার পথে ঝাটিবুনিয়া চৌরাস্তায় বসে বেয়াই বাবু তাকে একটি টাচ মোবাইল ফোন দিতে চায়। এসময় ওই ছাত্রী ফোন না নিয়ে মাদ্রাসায় চলে যায়। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন বখাটে যুবক ওই ছাত্রীর সাথে কথা বলার অপরাধে বাবুকে বেধড়ক মারধর করে স্থানীয় মাসুম দফাদারের কাছে হস্তান্তর করে।

বাবু তার ফুপু তাছলিমা বেগমের কাছে মুঠোফোনে বিষয়টি জানালে মা মমতাজ ও খালা হেমোতাজ গিয়ে দফাদার মাসুমের কাছ থেকে আহত বাবুকে নিয়ে আসে। পরে বাবুর খালা হেমোতাজের বাড়িতে বসে বিকালে চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে বাবু অসুস্থ হয়ে পড়ে। আশঙ্কা অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে বাবু মারা যায়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম (ওসি) জানান, এ ঘটনায় ওই কিশোরের মা মমতাজ বেগম আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার ৩

আপডেট সময় ১০:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭