ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার লন্ডন মিশন রুখে দেয়া হবে: নানক

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দেশের অগ্রগতি ও গণতন্ত্রকে ব্যাহত করার লন্ডন মিশন রুখে দেওয়া হবে। খালেদা জিয়া দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে আন্দোলনের নামে দেশব্যাপী অবরোধ ও অগ্নিসন্ত্রাস করে ব্যর্থ হয়েছিলেন। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, শত শত নিরীহ মানুষ হত্যা ও পঙ্গু করেছিলেন।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ‘শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন ও নবীন বরণ ২০১৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নানক বলেন, ওই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় তিনি (খালেদা) দেশের অভাবনীয় উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে লন্ডন মিশনে গেছেন। অতীতের মতো তাদের সকল চক্রান্ত জনগণকে সাথে নিয়ে রুঁখে দেয়া হবে।

কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল কাজী শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহবুবুর রহমান ও ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার লন্ডন মিশন রুখে দেয়া হবে: নানক

আপডেট সময় ১১:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭