ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষমা প্রার্থনা ও তাওবা কবুলের দোয়া

অাকাশ নিউজ ডেস্ক:

আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর কসম! আমি দৈনিক সত্তর বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি ও তাওবা করি। (বুখারি) নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন নিষ্পাপ মাছুম। স্বয়ং আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তাঁর আগের ও পরের গোনাহ ক্ষমা করে দেয়ার ঘোষণা দিয়েছেন। তারপরও প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন ক্ষমা প্রার্থনা করতেন।

অন্য বর্ণনায় এসেছে প্রিয়নবি ইরশাদ করেছেন, ‘আমার অন্তরে মরিচা পড়ে আর (তা সাফ করার জন্য) আমি দৈনিক একশতবার তাওবা তথা ‘আসতাগফিরুল্লাহ’ বলি। (মুসলিম)

বিশ্বনবির তাওবা ও তা কবুলের দোয়াটি সবার জন্য তুলে ধরা হলো-

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একই মজলিশে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসতেগফার একশত বার গণনা করতাম। তিনি বলেছেন-

দোয়া: উচ্চারণ- রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা আংতাত তাওয়াবুল গাফুর।

অর্থ : পরওয়াদেগার! তুমি আমাকে মাফ কর এবং আমার তাওবা কবুল কর। কেননা তুমি হলে তাওবা কবুলকারী এবং ক্ষমাকারী। ( তিরমিজি, আবু দাউদ,মুসনাদে আহমদ, ইবনে মাজাহ ও মিশকাত)

আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে ‘ক্ষমা ও তাওবা’ কবুলে হাদিসে উল্লেখিত প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শেখানো দোয়াটি পড়ার তাওফিক দান করুন। আমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্ষমা প্রার্থনা ও তাওবা কবুলের দোয়া

আপডেট সময় ১১:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭