ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

আখাউড়ায় ট্রেনে মিলল বৃদ্ধের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের ভেতর আসনের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ নম্বর নাসিরাবাদ লোকাল ট্রেনের ২১২৬ নম্বর বগির আসনের নিচে লাশটি দেখে পুলিশকে খবর দেয় যাত্রীরা। খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তাকর্মীরা ট্রেনের আসনের নিচ থেকে ওই বৃদ্ধের লাশটি উদ্ধার করে। লোকটি ভিক্ষুক ছিলেন বলে ধারণা করছে ওসি।

তিনি বলেন, অজ্ঞাত লোকটির বয়স আনুমানিক ৭৫ বছর হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

আখাউড়ায় ট্রেনে মিলল বৃদ্ধের লাশ

আপডেট সময় ১২:০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭