ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাটোরে প্রতিবন্ধী কিশোর দিয়ে চলছে চিকিৎসা প্রতারণা

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের সিংড়ায় শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক কথিত কিশোর কবিরাজের তেল, পানি পড়া আর ঝাড়ফুঁকে প্যারালাইসিস থেকে শুরু করে সব দুরারোগ্য রোগের চিকিৎসার প্রতারণার অভিযোগ উঠেছে। যে কোন রোগ নিয়ে এলেই তার কাছে রয়েছে চিকিৎসা। মাত্র ২০ টাকা নিয়ে হাজির হলেই ওই প্রতিবন্ধী কিশোরের লাথি আর ফুঁকে সব ব্যথা ও দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে দাবি ওই প্রতিবন্ধী কিশোরের মা মমতাজ বেগমের। তবে বিশেষ কোন গোপন রোগ থেকে মুক্তি পেতে ১শ টাকা থেকে ৫শ টাকা দিতে হয়। আর এই তেল ও পানি পড়া নিতে প্রতিদিন শত শত নারী-বৃদ্ধ ও শিশুরা মনির হোসেন নামে ওই প্রতিবন্ধী কিশোর কবিরাজের বাড়িতে ভিড় করছে।

কিশোর কবিরাজের আস্তানাকে ঘিরে গড়ে উঠা প্রতারকচক্রের সদস্যরা বলছে, এই তেল মালিশ ও পানি খেলে পুরাতন গ্যাস্টিক, চোখের সমস্যা, পেট ব্যথা, মাথার যন্ত্রণা, হার্টের সমস্যা, বুটির সমস্যা, মেয়েদের জটিল সমস্যা, প্যারালাইসিসসহ সব ধরনের জটিল রোগ ভালো হয়। গত ৫ মাসে অসংখ্য রোগী ভালো হয়েছে। অনেক দূর থেকে এখানে প্রতিদিন শত শত রোগী আসছে। বিশেষ করে গত কয়েক মাসে চারজন মহিলা গর্ভ ধারণে ক্ষমতা লাভ করেছে। যদিও কোন রোগীটির রোগ ভালো হয়েছে কেউ তা নির্দিষ্ট করে বলতে পারেনি।

নাটোরের সিংড়া উপজেলার মাহমুদপুর গ্রামের কৃষক আশরাফ আলীর তিন সন্তান। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মনির হোসেন (১২) ছোট। জন্মগতভাবে মনির হোসেন শারীরিক ও বাকপ্রতিবন্ধী। হঠাৎ গত রমজানের পর একজন রোগীকে সে বাড়ির পাশের জঙ্গল ওষুধ তুলে দেয়। পরে সে সুস্থ হয়ে যায়। এর পরে তার নিজের বড় আম্মা রাবেয়া বেগম বিয়ের ১২ বছর পর তার ছোঁয়ায় সন্তান গর্ভ ধারণের ক্ষমতা লাভ করেছে বলে প্রতারকচক্রের সদস্যদের দাবি।

সরেজমিনে মঙ্গলবার সকালে দেখা গেছে, প্রতিবন্ধী কিশোর কবিরাজের বাড়িতে অসংখ্য রোগীর ভিড়। বেশির ভাগ রোগীই মহিলা ও শিশু। প্রতিবন্ধী কবিরাজ মনির হোসেন বাড়ির আঙ্গিনায় মাটিমাখা অবস্থায় পড়ে রয়েছে। তখনও কবিরাজের গোসল ও খাওয়া হয়নি। তাই আগত রোগীদের অপেক্ষার পালা।

এদিকে কবিরাজের মা মমতাজ বেগমের কথা চিকিৎসা নিতে হলে সকলকে বসতে হবে। কেউ তাড়াহুড়া করলে কিন্তু চিকিৎসা দেয়া যাবে না। অল্পকয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করেই আস্তানায় না বসেই বাড়ির আঙ্গিনায় শুরু হয়ে গেলে প্রতিবন্ধী কবিরাজের চিকিৎসা। আগত রোগীদের উদ্দেশ্যে, কবিরাজের মায়ের ভাষ্য ২০ টাকা দেন, আরো দুই বার কিন্তু আসতে হবে, একবার এলে রোগ ভালো হবে না। শুরু হয়ে গেল, পেটের ও চোখের সমস্যার জন্য ফুঁ দেয়া আর মাজা-পায়ে বাত ব্যথার জন্য লাথি ও তেল-পানি পড়া দেয়া। যারা তেল-পানি আনেননি তাদের জন্যও রয়েছে টাকার বিনিময়ে বিশেষ ব্যবস্থা। তাছাড়া গোপন রোগের জন্য রয়েছে ঘরের ভেতরে বিশেষভাবে চিকিৎসা নেয়ার ব্যবস্থা।

কবিরাজের বাড়ির সাথেই নাগর নদে নৌকা পারাপারে ব্যস্ত মাঝি আলম হোসেন বলেন, প্রতিদিনই শত শত লোক তার নৌকায় পারাপার হয়ে চিকিৎসা নিতে যাচ্ছে। এই কবিরাজের ঝারফুঁকে রোগ ভালো হয় কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যতই দিন যাচ্ছে রোগীদের ভিড় বাড়ছে। আর আমারও আয় অনেক বেড়ে গেছে। এতটুকু আমি জানি, এর চেয়ে বেশি কিছু জানি না।

কবিরাজের কাছে আসা সিংড়া পৌর শহরের নিংগইন মহল্লার আলেয়া বেগম জানান, তার কিছু সমস্যার জন্য এখানে চিকিৎসা নিচ্ছেন। প্রথম দিন তাকে তাবিজ ও পানি পড়া দেয়া হয়েছে। তাকে তিনবার আসতে বলা হয়েছে। তাই তিনি আজও এসেছেন। সঙ্গে তার ছেলে নিংগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র আলিফ হোসেন (৬) রাতে ঘুমের মধ্যে ভয় পায়। তারও চিকিৎসা নিতে দেখা যায়। লোকমুখে কবিরাজের কথা শুনে গোডাউন পাড়া মহল্লার তাথই (৬) বছরে শিশুকে চিকিৎসা দিতে নিয়ে এসেছেন তার মা ও মাসী।

এদিকে শিশুদের চিকিৎসায় শিশুদের ভয়-ভীতি ও চর-থাপ্পর দিতেও দেখা যায় ওই প্রতিবন্ধী কবিরাজ এবং তার মমতাজ বেগমকে। আর এই প্রতারকচক্রের ফাঁদে পা দিয়ে অনেকেই তার শিশুকে চিকিৎসার নামে মানষিক নির্যাতনের দিকে ঠেলে দিচ্ছেন।

এবিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিংড়া উপজেলার সভাপতি ও বিলহালতী ত্রিমোহনী কলেজের সহযোগী অধ্যাপক আখতারুজ্জামান বলেন, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র চিকিৎসার নামে এই অপচিকিৎসায় চালিয়ে যাচ্ছে। সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। আর কোন শিশু বা বৃদ্ধ যেন চিকিৎসার নামে এই ধরনের অপচিকিৎসার শিকার না হয় সে বিষয়ে যথাযথ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে দ্রুত কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, বর্তমানে এ ধরনের অপচিকিৎসা একটি দুঃখজনক বিষয়। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাটোরে প্রতিবন্ধী কিশোর দিয়ে চলছে চিকিৎসা প্রতারণা

আপডেট সময় ১১:৫২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭