ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর দুই হোটেলে হাতবোমা হামলা, আহত ৩ পুলিশ সদস্য মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের সেই ঘটনার পাঁচ বছর পর মুখ খুললেন মামুনুল হক আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ প্রাণ গেল চারজনের এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির

রাঙামাটিতে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাঙামাটির নানিয়াচর উপজেলার ১৮ মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক সাবেক ইউপি সদস্য খুন হয়েছেন। নিহতের নাম অনাদি রঞ্জন চাকমা। তিনি ১৮ মাইলের দজরপাড়ায় তার গ্রামের কুমুজ্জ্যা চাকমার ছেলে। মঙ্গলবার সকালে দজরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র দল দজরপাড়ায় এলাকায় যায়। এ সময় গ্রামের নিজ বাড়ি থেকে একটু দূরে চায়ের দোকানে অবস্থান করছিলেন অনাদি। সন্ত্রাসীদের সামনে পড়লে খুব কাছ থেকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। অনাতি পেটে ও রানে গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে এই ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে রাঙামাটি-খাগড়াছড়ি জেলা সড়কে অবরোধ করছে ইউপিডিএফসহ সমর্থিত সংগঠনগুলো। পরে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দুপুরে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব সেন্টু চাকমার পাঠানো বিজ্ঞপ্তিতে অনাদি রঞ্জনের মৃত্যুতে বৃহস্পতিবার রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই দেশ

রাঙামাটিতে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

আপডেট সময় ০২:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭