ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিছু ভ্রান্ত লোকের কারণে গোটা মুসলিস উম্মাহ বিপদে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অল্প কিছু মানুষের ধর্মের নামে সন্ত্রাসবাদের জন্য নিরীহ মুসলমানদের বিপদে পড়তে হয়। দেশে ইসলামের নামে এ ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কিছুই কার্যকর করতে দেবো না।

তিনি বলেন, ইসলাম হল শান্তির ধর্ম। এই ধর্মকে যেন কেউ অপব্যবহার করতে না পারে। কিছু লোকের ভ্রান্ত ধারণার ফলে গোটা বিশ্বের মুসলমানরা বিপদে পড়ে যাচ্ছে। শনিবার আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নিরীহ মানুষকে মারার অধিকার কারও নেই। বিচার করবেন আল্লাহ। তার ওপর কেন আশ্বাস রাখতে পারেন না। আর আত্মঘাতী হলে কেউ বেহেস্তে চলে যাবে এমন কথা কোথাও বলা নেই। এই বিভ্রান্তিটা সৃষ্টি করা হচ্ছে। আমরা চাই না আমাদের দেশ এ ধরনের বিভ্রান্তির দিকে যাক।

উপস্থিত হজ যাত্রীদের উদ্দেশে তিনি দোয়া চেয়ে বলেন, আপনারা পবিত্র জায়গায় যাচ্ছেন। আপনারা দোয়া করবেন আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম; আমাদের দেশে অন্তত সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে সহঅবস্থান করতে পারে।

শেখ হাসিনা বলেন, গত আট বছরে হজ ব্যবস্থাপনা নির্বিঘ্নে হয়েছে। নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, এই স্বাধীন দেশে কেউ না খেয়ে থাকবে না। বন্যায় বিলীন হওয়া প্রত্যেকটা মানুষকে যেন আমরা ঘর-বাড়ি তৈরি করে দিতে পারি সেজন্য দোয়া করবেন। এই দেশের মানুষের জন্য দোয়া করবেন। বাংলাদেশের মানুষে যেন সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে সেজন্য দোয়া করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিছু ভ্রান্ত লোকের কারণে গোটা মুসলিস উম্মাহ বিপদে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭