ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মেহেরপুরে যুবককে গলাকেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পূর্বশত্রুতার জের ধরে মেহেরপুরে আব্দুর রাজ্জাক (৪১) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় শহরের শিশুবাগান পাড়ার একটি মাঠে তাকে হত্যা করা হয়। তিনি শহরের শিশু বাগানপাড়ার মুক্তিযোদ্ধা ওমর আলীর ছেলে।

নিহতের স্ত্রী সীমা খাতুন জানান, শনিবার সাব্বির ও মিলন নামে দুইজনকে গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। রবিবার জামিনে মুক্তি পেলে তাদের কারাগার থেকে নিয়ে আসতে যায় আব্দুর রজ্জাক। সন্ধ্যার সময় সাব্বিরকে নিয়ে মাঠের রাস্তা ধরে বাড়ি ফিরছিল তারা। তারা বাড়ির পাশের মাঠে পৌঁছালে চারজন তাদের গতিরোধ করে। এ সময় সাব্বির পালিয়ে গিয়ে তার স্ত্রীকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে রাজ্জাককে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। তার শরীরে একাধিক কোপানোর দাগ রয়েছে।

নিহত রাজ্জাক পাসপোর্ট অফিসের দালালি ও পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানায় এলাকাবাসী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরে যুবককে গলাকেটে হত্যা

আপডেট সময় ১০:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭