ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

দক্ষিণ কোরিয়ায় নৌকা ডুবে ১৩ জন নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় জ্বালানি তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে একটি মাছ ধরার নৌকা ডুবে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন। স্থানীয় সময় আজ রোববার ভোর সোয়া ৬টার দিকে বন্দর শহর ইনচিয়নের উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, সেওনচ্যাং-১ নামের ওই মাছ ধরার নৌকায় দুজন নাবিকসহ ২০ জন ছিল। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই নৌকার চালকসহ নিখোঁজ রয়েছে আরো একজন।

সিউলভিত্তিক সংবাদমাধ্যম ইয়োনহ্যাপ জানায়, ডুবে যাওয়া নৌকার সবাই লাইফ জ্যাকেট পরে ছিল। তবে অনেকেই ঠান্ডা পানিতে শরীরের তাপমাত্রা হারিয়ে মারা যায়। এর আগে ২০১৫ সালে দেশটির জেজু দ্বীপের কাছে নৌকাডুবিতে ১৫ জন নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন

দক্ষিণ কোরিয়ায় নৌকা ডুবে ১৩ জন নিহত

আপডেট সময় ০৪:২২:২০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭