ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে পিস্তলসহ যুবক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পিস্তলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক যুবকের নাম আবু সাঈদ ওরফে দোয়েল। তিনি উপজেলার নামাজগ্রাম এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বেলপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খানের নেতৃত্বে র‌্যাবের একটি দল এ অভিযান চালায়। অভিযানে দোয়েলকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

এছাড়া দোয়েলের কাছ থেকে একটি মোবাইল সেট, একটি সিমকার্ড এবং নগদ ৬৪৫ টাকাও জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে পিস্তলসহ যুবক আটক

আপডেট সময় ১০:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭