ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আখাউড়ায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সুমি আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের গোলাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমি উপজেলার ধরখার ইউনিয়নে প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী। সুমি গোপালপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মো. ছিদ্দিক মিয়ার মেয়ে। রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

জানা গেছে, আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে প্রবাসী বাবুল মিয়ার সাথে সুমি আক্তারের বিয়ে হয়। কিছুদিন আগে বাবুল মিয়া দেশে আসেন। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ হওয়ায় সুমি তার বাবার বাড়িতে চলে আসে। এরই মধ্যে ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী বাবুল মিয়া স্ত্রীকে না বলে পুনরায় প্রবাসে চলে যায়। স্বামীর সঙ্গে অভিমান করে বৃহস্পতিবার বিকালে বিষপান করে সুমি। পরিবারের লোকজন বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আখাউড়ায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় ১০:০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭