ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

ট্রেন ছাড়তে বিলম্ব, টঙ্গীতে স্টেশনে হামলা-ভাঙচুর

অাকাশ জাতীয় ডেস্ক:

ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনের প্লাটফর্মের কন্ট্রোল রুমে হামলা চালিয়েছে উত্তেজিত যাত্রীরা। এ ঘটনায় স্টেশনের চারজন কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক তিন ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, রাত ৭টার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশনে থামে। এক ঘণ্টা অতিবাহিত হলেও ট্রেনটি না ছাড়ায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠে। কয়েকজন যাত্রী স্টেশন মাস্টারের কাছে গিয়ে ট্রেন বিলম্বে ছাড়ার কারণ জানতে গেলে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে স্টেশনের কন্ট্রোল রুম ও তুরাগ ট্রেনে ভাঙচুর করেন যাত্রী।

টঙ্গী রেল স্টেশনের মাস্টার আব্দুল হালিম জানান, ট্রেনটি রাত ৭টা ৮ মিনিটে টঙ্গী স্টেশনে এসে থামে। রাত ৮টার দিকে কিছু যাত্রী স্টেশনের কন্ট্রোল রুমে হামলা চালায়। এ সময় যাত্রীরা কন্ট্রোল রুমের দরজা, জানালার কাঁচ ভাঙচুর এবং কর্মচারীদের মারধর করেন। পরে রাত ৮টা ২০ মিনিটে ট্রেনটি জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আরব আলী জানান, ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় উত্তেজিত যাত্রীরা প্লাটফর্মে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজন সন্দেহভাজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্টেশনের সিসি টিভির ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির

ট্রেন ছাড়তে বিলম্ব, টঙ্গীতে স্টেশনে হামলা-ভাঙচুর

আপডেট সময় ০৩:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭