ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উ. কোরিয়াকে ধ্বংসের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উসকানি দিয়ে এবং তাকে ক্ষিপ্ত করে দেশটিকে ধ্বংস করার অজুহাত খুঁজছে ওয়াশিংটন। বেলারুশের রাজধানী মিনস্কে সাংবদিকদের তিনি এসব কথা বলেছেন।

লাভরভ বলেন, উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র অত্যন্ত বিপজ্জনক উসকানি দিচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের সবার কাছে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা করা দরকার যে, তারা উত্তর কোরিয়াকে ধ্বংসের অজুহাত খুঁজছে কিনা। যদি তারা তা করতে চায় তাহলে সরাসরি বলুক, তখন আমরা সিদ্ধান্ত নেব বিষয়টিতে আমরা কীভাবে প্রতিক্রিয়া দেখাব।’

তিনি বলেন, উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা সচেতনভাবে উসকানি দিচ্ছে যাতে উত্তর কোরিয়া যুদ্ধে জড়িয়ে যায়।

চলতি ডিসেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বিশাল যৌথ বিমান মহড়া অনুষ্ঠানের কথা রয়েছে তার প্রতি ইঙ্গিত করে ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের উচিত এসব বাদ দিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উ. কোরিয়াকে ধ্বংসের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

আপডেট সময় ০৩:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭