ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভুল চিকিৎসায় ডেলটার তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভুল চিকিৎসার জন্য এক রোগী মৃত্যুর অভিযোগে রাজধানীর মিরপুরের ডেল্টা হাসপাতালের তিন চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মো. রুহুল আমিন ঢাকা সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন।

ঢাকার মহানগর হাকিম জিয়াউল ইসলাম বাদীর জবানবন্দি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ১০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মামলার আসামি তিন চিকিৎসক হলেন ডা. রেফাত হোসেন, ডা. লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম সরোয়ার আলম ও ডা. সম্পা। মামলার অপর আসামি ডেল্টা হাসপাতালের পরিচালক। যার নাম আরজিতে উল্লেখ নেই।

মামলায় বলা হয়, আইনজীবী রুহুল আমিনের বোন সুমি আক্তার ওরিয়ন গ্রুপের একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তিনি ক্যানসারের রোগী। কিছু দিন আগে ভারত থেকে চিকিৎসা করে এসেছেন। এরপর দেশে ফিরে গত ৫ নভেম্বর আবারও অসুস্থ হয়ে পড়েন। ওইদিন রাত ২টার দিকে তাঁকে মিরপুর ১ নম্বর সেকশনের ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আসামিরা সুমি আক্তারকে ১৮টি ইনজেকশন দেন। এতে সুমি আক্তারের মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

ভুল চিকিৎসায় ডেলটার তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:৪৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭