ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই’কে কাজে লাগাতে হবে : পানিসম্পদ মন্ত্রী চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের ঘোষণায় বাংলাদেশকে ইউএনএফপিএর অভিনন্দন কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর

ইরানের ওপর বোমা হামলা চেয়েছিল ইসরায়েল, সৌদি, মিশর: জন কেরি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার আগে ইরানের ওপর বোমা হামলা চালাতে ইসরায়েল, সৌদি আরব এবং মিশর যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিল। মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে একটি ফোরামে দেয়া বক্তব্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানান।পাশাপাশি পরমাণু সমঝোতা বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নানা গড়িমসির কড়া সমালোচনা করেন তিনি।

সৌদি আরবের সাবেক বাদশা আব্দুল্লাহ, মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি ইঙ্গিত করে কেরি বলেন “প্রত্যেকেই যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানের ওপর বোমা বর্ষণ করাতে চেয়েছিল। হামলা ছাড়া তারা অন্য কোনো ভাষা বুঝতে চাইছিল না।’

আর এসব পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটনকে অনেক বেশি উসকানি দিচ্ছিল বলে জানান তিনি। তিনি বলেন, ‘এটি ছিল বড় ধরনের ফাঁদ। তখন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হলে একই আরব রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় মেতে উঠতো।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন সিনেটের পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে এ প্রস্তাব দেয়া হয় বলে জানান জন কেরি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু

ইরানের ওপর বোমা হামলা চেয়েছিল ইসরায়েল, সৌদি, মিশর: জন কেরি

আপডেট সময় ১২:৩৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭