ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভৈরবে মাদক পরিদর্শক কামনা শীষ সাসপেন্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কামনা শীষ সরকার মাদক মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে সাসপেন্ড করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড করেছে বলে জানান জেলা মাদকদ্রব্য অফিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

গত ২৫ নভেম্বর শনিবার ভৈরবের পরিদর্শক অফিসে ৬৮ কেজি গাজা ও ২৪ বোতল ভারতীয় ফেনসেডিল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মজুত মাদকের কোন জব্দ তালিকা না থাকায় এবং কোথা থেকে এই মাদক উদ্ধার হল মোভমেন্ট রেজিস্ট্রারে অভিযানের তারিখ ও সময় লেখা না থাকার অপরাধে তাকে ঘটনার দিন গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন গোপন সূত্রে খবর পেয়ে ওইদিন ভৈরব অফিসে এসে উল্লেখিত মাদকদ্রব্য একটি স্টোররুম থেকে উদ্ধার করে পরিদর্শককে আটকের পর পুলিশ ডেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার ওইদিন রাতেই তার বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে একটি মামলা করার পর তাকে গত রবিবার কিশোরগঞ্জ আদালতে পাঠালে আদালত পরিদর্শককে কারাগারে পাঠিয়ে দেয়। দায়ের করা মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় অফিসের উপ-পরিচালক (গোয়েন্দা) মো. আহসানুর রহমানকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে বলে অফিসিয়াল সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

ভৈরবে মাদক পরিদর্শক কামনা শীষ সাসপেন্ড

আপডেট সময় ০৫:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭