ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজীপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ট্রাকচাপায় সুলতান হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত সুলতান হোসেন শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামের এনায়েত হোসেনের ছেলে।

মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন সুলতান হোসেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সুলতান মারা যান। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

আপডেট সময় ০২:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭