ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

রাজবাড়ীতে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্বাস সরদার ওরফে খোকন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি চরমপন্থী নেতা বলে দাবি করছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বেনীনগর কালিতলা এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহত আব্বাস সরদার পাবনা জেলার সুজানগর থানার কামার হাট গ্রামের নেকুন সরদারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সহযোগিদের সঙ্গে আব্বাস মিটিং করছে এমন খবর পেয়ে পুলিশ বেনীনগর কালিতলা এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় আব্বাসের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আব্বাস গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল জানান, নিহত আব্বাস চরমপন্থী দলের নেতা। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

রাজবাড়ীতে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

আপডেট সময় ০১:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭