ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

জামিনে এনে আসামিকে বিয়ে, আইনজীবীকেই হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে আইনজীবী ওমর ফারুক বাপ্পিকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী রাশেদা বেগমসহ ছয়জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আটক ব্যক্তিদের সাতদিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় নগরীর খুলশী এলাকায় পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন।

সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম আদালতে আইনজীবী ওমর ফারুক একটি মামলা পরিচালনা করার সময় আসামি দেলোয়ার হোসেনের স্ত্রী রাশেদার সঙ্গে পরিচয় হয়। রাশেদা বেগমও মাদক মামলায় জেল খাটেন। পরে আইনজীবী বাপ্পির চেষ্টায় তিনি জামিনে বেরিয়ে আসেন। পরে আইনজীবী বাপ্পির সঙ্গে তাঁর গোপনে বিয়ে হয়। ছয় থেকে আট মাসের সংসার জীবনে দাম্পত্য কলহের জের ধরে পরস্পরের বিরুদ্ধে দুজন নগরীর দুটি থানায় মামলা করেন। মামলার জের ধরে আইনজীবী ওমর ফারুক বাপ্পি মিথ্যা কাবিননামা তৈরি করে জামিনে আসেন বলে জানায় পুলিশ।

পিবিআই কর্মকর্তা জানান, জেল থেকে বের হওয়ার পর ফোনে তাঁদের মধ্যে আবার যোগাযোগ হয়। তাঁরা একসঙ্গে ভালোভাবে থাকবেন, এমন আশ্বাসে ঘটনার কয়েকদিন আগে রাশেদা তাঁর বন্ধু হুমায়ুনকে ভাই পরিচয় দিয়ে বাসা ভাড়া করেন। হুমায়ুনের সহায়তায় পরিকল্পিতভাবে বাপ্পিকে হত্যা করা হয়েছে বলে জানায় পিবিআই।

এ ঘটনার সঙ্গে জড়িত রাশেদা বেগমের বন্ধু হুমায়ুন রশীদ, আল আমিন, মো. পারভেজ ওরফে আলী, আকবর হোসেন ওরফে রুবেল, জাকির হোসেন ওরফে মোল্লা জাকিরকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা জানান, কুমিল্লা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাশেদা বেগম ও হুমায়ুনকে এবং ইপিজেডসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে অন্য চারজনকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার সকালে নগরীর চকবাজার আমান আলী রোডের একটি ভবনের নিচতলার বাসা থেকে ওমর ফারুক বাপ্পির হাত-পা বাঁধা, শরীরের বিশেষ অঙ্গ কাটা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

জামিনে এনে আসামিকে বিয়ে, আইনজীবীকেই হত্যা

আপডেট সময় ০৩:৪০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭