ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মশার কয়েল থেকে আগুন, নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে মশার কয়েল থেকে আগুন লেগে গুরুতর আহত শফিকুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সোমবার সকাল ছয়টায় তিনি মারা যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মুরাদনগর থানার লাজুর গ্রামের মাস্টার পাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম নগরীর গরিবুল্লাহ শাহ (র.) মাজার, ডেবার পাড় এলাকায় টিনের ছাউনির ঘরে থাকতেন। রোববার সকালে মশার কয়েল জ্বালিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন তিনি। এরপর সকাল নয়টার দিকে তাকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।

শফিকুলের ছোট ভাই মো. সোহেল জানান, বড় ভাই, ভাবি ও তাদের একমাত্র মেয়ে পাকা মেঝের ওপর টিনের বেড়া ও ছাউনির ওই ঘরে থাকতেন। মশার কয়েল থেকে কম্বলে আগুন লেগে ভাইয়ের পেটসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মশার কয়েল থেকে আগুন, নিহত ১

আপডেট সময় ০২:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭