ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

ভৈরবে ৯৪৪ ট্রেনযাত্রীকে জরিমানা

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ৯৪৪ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ টিম।

ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার অমৃত লাল দাস জানান, বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেয়া ১৪টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীদের টিকেট চেক করা হয়। এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ওই যাত্রীদের আটক করে টিকেটের মূল্য এবং জরিমানা বাবদ ১ লাখ ৭২ হাজার টাকা আদায় করা হয়।

ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত ওই বিশেষ অভিযানে বিনা টিকেটে ভ্রমণ থেকে যাত্রীদের নিরুৎসাহিত করতে অনুরূপ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার অমৃত লাল দাস।

Tag :
আপলোডকারীর তথ্য

ভৈরবে ৯৪৪ ট্রেনযাত্রীকে জরিমানা

আপডেট সময় ১২:৫৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭