ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নওগাঁয় ৭শ’ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর সাপাহারে পূর্বশত্রুতার জের ধরে একটি বাগানের প্রায় ৭০০ আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

আম বাগানের মালিক উপজেলার চাঁচাহার গ্রামের কৃষক আব্দুস সামাদ মন্ডল জানান, প্রায় ৩০ বছর পূর্বে হরিপুর মৌজায় ৩ একর ৩৪ শতক জমি ক্রয় করে ভোগদখলসহ আমবাগান তৈরি করি। হরিপুর গ্রামের হোসেন উদ্দীনের পুত্র নুরুজ্জামান দীর্ঘদিন থেকে ওই জমিটি দখলের জন্য কোর্টে মামলা করেন। পরবর্তীতে কোর্টের রায় আমার পক্ষে আসে।

ভোরে ওই জমিতে হোসেন উদ্দীন ও তার ছেলে নুরুজ্জামান দলবদ্ধ হয়ে বাগানের ৫ বছর বয়সের প্রায় ৭শ আম গাছ কেটে ফেলে। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ জানান, সোমবার দুপুরে জমির মালিক আব্দুস সামাদ মন্ডলের পুত্র মাহাবুবুল আলম বাদী হয়ে থানায় একটি এজাহার দাখিল করে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

নওগাঁয় ৭শ’ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ১২:২৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭