ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন কনস্টেবল

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়কে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার পরিচয় দিয়েছেন যশোর কোতোয়ালি থানার চাঁচড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবদুল গণি। সড়কে কুড়িয়ে পাওয়া এক লাখ টাকার ব্যাগ মালিককে ফিরিয়ে দিয়েছেন তিনি।গতকাল বুধবার সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানায় হারানো টাকার মালিককে ডেকে ওই টাকা ফেরত দেয়া হয়। এ সময় কোতোয়ালি থানায় পরিদর্শক (অপারেশন) মো. শামসুদ্দোহা, উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল করিম উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে কনস্টেবল আবদুল গণি বলেন, গত মঙ্গলবার বিকেলে শহরের রেল সড়ক দিয়ে যাওয়ার সময় টিবি ক্লিনিক মোড়ে পলিথিন ব্যাগে মোড়ানো এক লাখ টাকা কুড়িয়ে পাই। দুই ঘণ্টা পরে ওই সড়ক দিয়ে আবার ফেরার সময় দেখি, ৫০ থেকে ৬০ জন মানুষ জড়ো হয়ে কি যেন খোঁজ করছেন। পাশে একজনের মাথায় পানি ঢালা হচ্ছে। কৌতূহলবশত এগিয়ে জানতে পারি, মাথায় পানি ঢালা ওই ব্যক্তিই এক লাখ টাকা হারিয়ে ফেলেছেন। টাকার ব্যাগের বিবরণ শুনে পরদিন বিকেলে তাকে থানায় ডেকে ওই টাকা ফিরিয়ে দিয়েছি।টাকার মালিক আবদুর রহিম নড়াইল জেলা শহরের কুড়িগ্রাম এলাকার মুন্নু শেখের ছেলে। তিনি নড়াইল রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের কাজ করেন।

আবদুর রহিম সাংবাদিকদের বলেন, পুরোনো একটি মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা নিয়ে তিনি যশোর শহরে আসেন। তার কোমরে একটি ছোট ব্যাগের ভেতরে ওই এক লাখ টাকা ছিল। অসাবধানতাবশত কোমর থেকে ব্যাগটি পড়ে যায়। পরে টাকার ব্যাগ না পেয়ে তিনি আশপাশে খোঁজ শুরু করেন। পরে পুলিশের ওই কনস্টেবল টাকা আছে বলে জানান। পরে থানায় ডেকে ওই টাকা ফিরিয়ে দেয়া হয়েছে।পুলিশ কনস্টেবল আবদুল গণি বলেন, টাকা পাওয়ার বিষয়টি আমি যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানকে জানাই। তিনি প্রমাণ সাপেক্ষে টাকাগুলো ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন কনস্টেবল

আপডেট সময় ০৩:০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭