অাকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রথমবারের মতো এবার আয়কর মেলায় করদাতাদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করেছে। এই পরিচয়পত্র ইতোমধ্যে করদাতাদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। রোববার সন্ধ্যায় এটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান ট্যাক্স কার্ড প্রদান করেন।
ট্যাক্স কার্ড প্রদান কর্মসূচির অংশ হিসেবে রোববার এটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা, মো. মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি এটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু, খোন্দকার দিলীরুজ্জামান, এসএম মনিরুজ্জামান, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, মো. একরামুল হক, আমাতুল করিম, মোখলেসুর রহমান ও ইশরাত জাহানকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করা হয়।
এসময়এনবিআর চেয়ারম্যান বলেন, এই পরিচয়পত্রকে করদাতারা সম্মানের প্রতীক বলে বিবেচনা করছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যগণসহ সম্মানিত ব্যক্তি ও সাধারণ করদাতাদের এ কার্ড প্রদান করা হয়েছে।
আয়কর পরিচয়পত্র গ্রহণ করে এটর্নি জেনারেল মাহবুবে আলম এনবিআরকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ পরিচয়পত্রের মাধ্যমে কর প্রদানে করদাতারা অনুপ্রাণিত ও উৎসাহ পাবেন। পরিচয় দিতে পারবেন আমি একজন গর্বিত করদাতা।
আকাশ নিউজ ডেস্ক 

























