ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে শিশু নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের গাজীর বিল এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বগুড়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও তার স্ত্রীসহ একই পরিবারের চারজন এবং গাড়িচালকসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় নিহত হয়েছে তার দুই বছরের শিশু সন্তান ইশা রহমান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রবিবার সকালে নাটোর সদর উপজেলার নাটোর-বনপাড়া মহাসড়কের গাজীপুর বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ঝিনাইদহের শৈলকুপা কালিগঞ্জ গ্রামের লুৎফর রহমানের ছেলে ও বগুড়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান (৩৪), আতাউর রহমানের স্ত্রী রেজয়ান আরেফিন (২৬), আতাউর রহমানের ভাই মানিক আহমেদ (২৯) ও তাদের স্বজন ঝিনাইদহের শৈলকুপা কালিগঞ্জ গ্রামের সোহরাব হোসেনের ছেলে সুমন (৩০) এবং প্রাইভেট কার চালক বগুড়ার ডাকুচক গ্রামের আলমগীর হোসেনের ছেলে রবিন হোসেন (২২)।

ঝলমলিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শরিফুল ইসলাম ও ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, আহত আতাউর রহমানের খালু ঝিনাইদহের শৈলকুপা কালিগঞ্জ গ্রামের নুর আলীর মৃত্যুর সংবাদ পেয়ে স্বপরিবারে বগুড়া থেকে প্রাইভেটকার যোগে সেখানে যাচ্ছিলেন। পথে নাটোর সদর উপজেলার নাটোর-বনপাড়া মহাসড়কের গাজীপুর বিল এলাকায় পৌঁছালে পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা সবাই গুরুতর জখম হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে শিশু নিহত

আপডেট সময় ১১:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭