ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নওগাঁয় বাস খাদে, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার স্বতীহাট পঞ্চমীতলা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূবালী ব্যাংক সান্তাহার শাখার কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা আব্দুর রহিম এবং বাস চালকের সহকারী। তার নামপরিচয় পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা তিশা পরিবহন নামে একটি বাস নওগাঁ যাচ্ছিল। পঞ্চমীতলা নামক স্থানে আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস জব্দ করেছে। এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

নওগাঁয় বাস খাদে, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

আপডেট সময় ১২:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭