ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৪ বছর পর জানা যাবে ভিন গ্রহে বুদ্ধিমান কারা!

আকাশ আইসিটি ডেস্ক:

অন্য গ্রহের উদ্দেশে বার্তা পাঠিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। পৃথিবী থেকে প্রায় ১২.৩৬ আলোকবর্ষ দূরে রয়েছে সেই গ্রহ।

তাতেই যদি কোনও বুদ্ধিমান প্রাণী থেকে থাকে, তার কাছে এই বার্তা পৌঁছে যাওয়ার কথা প্রায় এক যুগ পর। এবার এলিয়েনরা যদি সত্যিই সেই বার্তা পান, তাহলে পৃথিবীর মাটিতে তা ফেরত আসতে আরও বারো বছর লাগবে। অর্থাৎ ২৪ বছরের অপেক্ষা।

সান ফ্রান্সিসকোর এমইটিআই ইন্টারন্যাশনালের তরফে সংস্থার প্রেসিডেন্ট ডগলাস ভাকোচ বলেন, এই বার্তাটি ফেরত এলে তা হবে যুগান্তকারী এবং ফেরত না এলেও তা হয়ে উঠবে যুগান্তকারী। নরওয়ের একটি অ্যান্টেনা থেকে রশ্মি বিকিরণের মাধ্যমে প্রেরণ করা হয়েছে এই বার্তা। ১৯৭৪ সালে পুয়ের্তো রিকোর আরেসিবো টেলিস্কোপ থেকে দূরবর্তী একটি নক্ষত্রপুঞ্জের কাছে রেডিও সংকেত পাঠানো হয়েছিল, তারই বার্ষিকী পালন উপলক্ষে এই বার্তা প্রেরণ করা হল।

GJ 273b নামের এই তারাটিকে ‘লুটিয়েন স্টার’ বলা হয়েছে। এটিকে লাল বামনও বলা হয়ে থাকে মহাকাশ বিজ্ঞানের জগতে। ক্যানিস মাইনর নক্ষত্রপুঞ্জ থেকে এই GJ 273b নক্ষত্রটির দূরত্ব কম নয়।

তবে নক্ষত্রটির অধীনে যে দু’টি গ্রহ রয়েছে, তারা বসবাসযোগ্য হয়ে উঠতে পারে। নক্ষত্রটির লুইটেনের কক্ষপথে অবিরত ঘুরে চলেছে।

GJ 273b-র নিজস্ব বসবাসযোগ্য এলাকায় জলের অস্তিত্বের সম্ভাবনা রয়েছে। রয়েছে প্রাণের সম্ভাবনাও। বিজ্ঞানীরাই বলছেন, বছর পঁচিশের মধ্যেই এই বার্তা ফেরত আসতে পারে। ভিনগ্রহীদের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বার্তা ফেরত এলেই। সেই কারণেই গ্রহের বাসিন্দাদের উদ্দেশে বিজ্ঞানী ও শিল্পীরা একটি সম্মিলিত বার্তা পাঠিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৪ বছর পর জানা যাবে ভিন গ্রহে বুদ্ধিমান কারা!

আপডেট সময় ১২:০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭