ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই কি বড় ঘোষণা উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

নাটোরে নির্মাণাধীন ভবনে কাজের সময় বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সমজান আলী (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কানাইখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সমজান আলী সদর উপজেলার মদনহাট গ্রামের লোকমান হোসেনের ছেলে।

নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা অতিরিক্ত পরিচালক মহিউদ্দিন ও স্থানীয়রা জানান, বিকেলে কানাইখালী স্টেডিয়াম মাঠের পাশে একটি নির্মাণাধীন বহুতল ভবনের চারতলায় কাজ করছিলেন সমজান আলী। এসময় সেই ভবন থেকে একটি লোহার রড নিয়ে যাওয়ার সময় ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে সেই রডের স্পর্শ হয়। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ভবন থেকে নিচে মাটিতে পড়ে যান সমজান আলী। এসময় বিদ্যুতের তারে আগুন লেগে গেলে স্থানীয়রা ফায়ার ব্রিগেডে খবর দেয় এবং অন্য শ্রমিকরা নিচে নেমে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সমজান আলীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সদর হাসপাতালে গিয়ে মৃতদেহটি তাদের হেফাজতে নেয়। পরে স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মৃতদেহটি ময়নাতদন্ত না করেই পরিবারের জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

নাটোরে নির্মাণাধীন ভবনে কাজের সময় বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১১:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭