ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুষ্টিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১০

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার বটতৈল এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উদয় কুমার দেব (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর রাত ৪টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ার হাইওয়ে পুলিশের এসআই জয়নূল ইসলাম জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী তুহিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস উক্ত স্থানে পৌঁঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে তুহিন পরিবহনের সুপারভাইজার উদয় কুমার দেবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়। আহতরা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১০

আপডেট সময় ১১:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭