ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

যশোর জেলা স্পেশাল জজের বিরুদ্ধে আদালতে দুর্নীতির অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

১০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে যশোর থেকে সদ্য বদলি হওয়া স্পেশাল জজ নিতাই চন্দ্র সাহার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের হয়েছে। নির্মল কান্তি বৈরাগী নামে একজন আইনজীবী সহকারী বৃহস্পতিবার জেলা জজ আদালতে অভিযোগ দায়ের করেন। বিচারক মো. আমিনুল ইসলাম তার আবেদনটি গ্রহণের ব্যাপারে আগামী ২৮ নভেম্বর শুনানির দিন ধার্য্য করেছেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অ্যাড. এমএ গফুর জানান, অভিযোগ দায়েরকালে বাদীর পক্ষে আদালতে উল্লেখযোগ্য সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

এদিকে সিনিয়ার আইনজীবী ও আওয়ামী লীগনেতা অ্যাড. আলী রায়হানের নেতৃত্বে যশোর বারের আইনজীবীদের একটি অংশ বিচারকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিরোধিতা করেন। এসময় দু’পক্ষের মধ্যে হট্টগোল হয়। বাদির অভিযোগ, একটি মামলার রায় পক্ষে দেয়ার চুক্তিতে গত আগস্ট মাসে দুই দফায় ১০ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন জেলা স্পেশাল জজ নিতাই চন্দ্র সাহা। কিন্তু শেষ পর্যন্ত রায় তাদের অনুকুলে দেননি।

উল্লেখ্য, যশোরের স্পেশাল জেলা জজ নিতাই চন্দ্র সাহাকে গত তিনদিন আগে পটুয়াখালিতে বদলি করা হয়। যশোরে দায়িত্ব পালনকালে তার আদালতে বেশ কয়েকটি আলোচিত মামলার রায় ঘোষিত হয়। এরমধ্যে দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় গত ৩০নভেম্বর বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক হুইপ মশিউর রহমানের বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিনাইদহ- ১ আসনের সাবেক সাংসদ এম আব্দুল ওহাবের ৮ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

যশোর জেলা স্পেশাল জজের বিরুদ্ধে আদালতে দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ১০:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭