ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পরস্পরকে কোপালেন স্বামী-স্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে পরস্পরকে কুপিয়ে আহত করেছেন স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার রাজঘাট চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- স্বপন তাতী (৪৫) ও তার স্ত্রী পান্না তাতী (৩৫)।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্বপন তাতী ও পান্না তাতী (৩৫) ধারালো দেশীয় অস্ত্র দিয়ে একে অপরকে কুপিয়ে আহত করেন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী পান্না তাতী তার বাবার বাড়িতে ছিলেন। স্বামী ও স্ত্রী উভয়ের বাড়ি পাশাপাশি থাকায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত। তারই জের ধরে আজকে পরস্পর পরস্পরকে কুপিয়ে আহত করেন।

তবে, পান্না তাতীর ছোট ভাই মনা বলেন, আমার বোনকে মারধর করলে আমার ভাই আকাশ আমার বোন জামাই স্বপন তাতীকে মারধর করেন। তিনি আরো বলেন, তাদের মধ্যে দীর্ঘ দুই তিন বছর ধরে পারিবারিক সমস্যা চলে আসছিল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো সংবাদ থানায় আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

পরস্পরকে কোপালেন স্বামী-স্ত্রী

আপডেট সময় ১১:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭