ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণের শিকার সেই মিথিলা মারা গেছেন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শ্যামলীর একটি আবাসিক হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া তরুণী মিথিলা (২২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় মারা যান তিনি।

গত ৯ জুলাই শনিবার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ তাজিন হোটেল থেকে অচেতন ও ক্ষত অবস্থায় মিথিলাকে উদ্ধার করেছিল। পুলিশের ধারণা, স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল রুমে নিয়ে ধর্ষণের পর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায় ওই যুবক।

তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আজিজুল হক জানান, মিথিলাকে উদ্ধারের পরপরই ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল কিন্তু তার জ্ঞান ফিরে আসেনি। বুধবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসকরা। সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এখনও মিথিলার আসল পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তদন্ত কর্মকর্তা।

এসআই আরো জানান, স্বামী পরিচয়ে রুম ভাড়া নেওয়া আরশাদকে খোঁজ করা হচ্ছে। কেনইবা তাকে হত্যা করতে চেয়েছিল তারও কোনো ক্লু পায়নি পুলিশ। তাজিন হোটেলের রেজিট্রি খাতা থেকে মিথিলা ও আরশাদ নাম নিয়েও পুলিশের সন্দেহ এগুলো আসল নাম কিনা। তারপরও পুলিশ দেশের সব থানায় ছবি দিয়ে রেখেছিল তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য। এখন পর্যন্ত কোনো তথ্যই পাওয়া যায়নি। তবে তদন্ত অব্যাহত আছে বলে জানান এসআই আজিজুল।

৯ জুলাই রাতে শ্যামলির তাজিন হোটেলের ১০৭ নম্বর কক্ষ থেকে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মিথিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। ঘটনার তথ্য বিবরণীতে জানা যায়, ওই দিন রাত ৮টার দিকে আরশাদ (২৫) নামে এক যুবক স্বামী-স্ত্রীর পরিচয়ে মিথিলাকে নিয়ে তাজিন হোটেলের ১০৭ নম্বর কক্ষে ওঠেন। এরপর রাত ১০টার দিকে ওই যুবক হোটেল থেকে বেরিয়ে গেলে কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা তাৎক্ষণিক পুলিশে খরব দেয়। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ওই কক্ষ থেকে তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধর্ষণের শিকার সেই মিথিলা মারা গেছেন

আপডেট সময় ০১:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭