ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তুরস্ক ভূমিকম্প মোকাবেলায় প্রযুক্তিও প্রশিক্ষনে সহায়তা করবে: মায়া

অাকাশ জাতীয় ডেস্ক:

ভূমিকম্প মোকাবেলায় প্রযুক্তিগত ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে তুরস্ক। পাশাপাশি তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চায়। বিশেষত সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় বাংলাদেশের সাথে এক সঙ্গে হয়ে কাজ করতে চায় তুরস্ক।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীরবিক্রম, তুরস্কের রাজধানী আংকারায় তুরস্ক আন্তর্জাতিক সংস্থা টিকা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে টিকা প্রধান সরদার চ্যাম মন্ত্রীকে এ কথা অবহিত করেন। তুরস্কের সরকারের আমন্ত্রণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী তুরস্ক সফর করছেন।

বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এ সময়ে ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশ সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান করে সন্ত্রাস ও জঙ্গীবাদকে নিয়ন্ত্রণ করে আসছেন।

টিকা প্রধান বলেন, সন্ত্রাসবাদের কোন জাতি, ধর্ম ও বর্ণ নাই। ধর্মকে যারা সন্ত্রাসবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক। টিকা প্রধান আরো বলেন, বিশ্বের ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে পরস্পর সহযোগিতা করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্ক ভূমিকম্প মোকাবেলায় প্রযুক্তিও প্রশিক্ষনে সহায়তা করবে: মায়া

আপডেট সময় ১১:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭